শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড এরশাদ শিকদারের সহযোগী বরিশালে গৌরনদীর জয়নাল গ্রেপ্তার নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস বরিশালে নারীর পেটে লাথি, নবজাতকের মৃত্যু আন্তঃদেশীয় অপরাধ রোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের তাগিদ আইন মন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সেনা পাহারায় আল আকসা প্রাঙ্গনে ঢুকে পড়েছে ১০০০ এর বেশি ইসরায়েলি সেনা ব্যাটারিচালিত থ্রি-হুইলারের দাপটে বরিশালের সড়কে নিরাপত্তা সংকট বাড়ি থেকে ২৭৫ কিমি দূরে নিয়ে অন্তঃসত্ত্বা নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা মেয়ের ভালোবাসায় বদলে গেল বাবার জীবন পাশে রয়েছে প্রশাসন

বাড়ি থেকে ২৭৫ কিমি দূরে নিয়ে অন্তঃসত্ত্বা নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 28, 2026,
  • 25 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: বাড়ি থেকে ২৭৫ কিমি দূরে নিয়ে অন্তঃসত্ত্বা নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ধুলে জেলায় এক অন্তঃসত্ত্বা নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভিরজানা গেছে, ধুলে-সোলাপুর মহাসড়কের গরতাড় বারী এলাকার কাছ থেকে এক অন্তঃসত্ত্বা নারীর দগ্ধ মরদেহ উদ্ধারের পর বিষয়টি প্রকাশ পায়। এরপর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ ব্যাপক তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী দল প্রায় ১১ ঘণ্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে।

ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন গাড়িটিকে শনাক্ত করে পুলিশ। পরে অহিল্যানগর জেলার জামখেড় এলাকায় অবস্থিত ‘সপ্তসুর সাংস্কৃতিক শিল্পকেন্দ্রে’ অভিযান চালিয়ে গাড়ির সন্ধান পায় পুলিশ।

পুলিশি তদন্তে জানা যায়, নিহত নারীর নাম পিঙ্কি হনুমন্ত কটকা (৩১)। সাংস্কৃতিক কেন্দ্রটিতে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বিড় জেলার কাছে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। মারধরের একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে মৃত ভেবে অভিযুক্তরা ‘লাশ’ গুমের পরিকল্পনা করে।

পরবর্তীতে প্রাইভেটকারে করে মরদেহটি ঘটনাস্থল থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে ধুলে জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নির্জন একটি পাহাড়ি এলাকায় এনে তারা নারীর দেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় জড়িত চার আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুজন পলাতক রয়েছে। পলাতকদের খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo