শিরোনামঃ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে এসে আটক ছাত্রলীগের সাধারণ সম্পাদক  হাসান ২ কোটি টাকার কমে নড়ব না!’ আর্থিক লেনদেনের ভিডিও ভাইরাল, পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত প্রিজন ভ্যান থেকে আসামি পলায়ন, ৫ পুলিশ বরখাস্ত অক্টোবর-নভেম্বরে তিন দেশে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা বরগুনার সাবেক এমপির বাসা থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত, ৩ চলতি মাসে বরিশালে ২২০০ পিস ইয়াবা ও সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২৯ বাকেরগঞ্জে আ’লীগের নাশকতার মামলায় বিএনপি নেতা আসামি আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন বরিশালে ফিরছে ক্রিকেট : শুরু হচ্ছে ডি থ্রি ট্রফি

বরগুনার সাবেক এমপির বাসা থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 29, 2026,
  • 17 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বরগুনার সাবেক এমপির বাসা থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনা-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ওই বাসায় কী কারণে অবস্থান করছিলেন এবং সেখানে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তাদের পরিচয় ও তারা ছাত্রলীগের কোন পর্যায়ের নেতাকর্মী তা তাৎক্ষণিকভাবে বলেনি পুলিশ।

ওই সময় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রিমন বাসায় ছিলেন না।

রিমন ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

পুলিশের কর্মকর্তারা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরার ওই বাসায় অভিযান চালানো হয়। এসময় সেখানে অবস্থানরত ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo