শিরোনামঃ
‎পিরোজপুরে স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, স্থানীয়দের ক্ষোভ ইয়াবার নামে বিক্রি হচ্ছে রঙের প্রলেপ দেওয়া জন্ম নিয়ন্ত্রণ বড়ি জেনারেল হাসপাতালের পলেস্তারা খসে রোগী আহত ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০টি হাত বোমা একসঙ্গে বিস্ফোরণ:উড়ে গেল টিনের চাল সরকারি হাসপাতালে জন্ম নিলেই নবজাতক পাবে সোনার আংটি বরিশালে ৯ গম্বুজের প্রাচীন স্থাপনাটি এখন দক্ষিণবঙ্গের অন্যতম রহস্যময় পথকুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ‘ডগ শেড’উদ্যোগ চাঁদাবাজিতে বিএনপির দোসর পাটওয়ারীর তালিকায় যারা পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফি ১১২ টাকা দুই নেতা হত্যার মামলায় সাবেক ডিআইজির সাক্ষ্যগ্রহণ

পথকুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ‘ডগ শেড’উদ্যোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 30, 2026,
  • 19 সংবাদটি পঠিক হয়েছে

পথকুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ‘ডগ শেড’উদ্যোগ
গনিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে পথকুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ‘ডগ শেড’ বা কুকুর আশ্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। জনস্বার্থে আগামী মাসের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করতে চান সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনআজ সোমবার বিসিসির মাসিক সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীতে বেওয়ারিশ কুকুরের দাপট আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ব্যাঘাত ঘটছে। আইন অনুযায়ী কুকুর নিধন নিষিদ্ধ হওয়ায় বিকল্প হিসেবে একটি আশ্রয়কেন্দ্র গড়ার পরিকল্পনা করা হয়েছে। সভায় প্রশাসক এক সপ্তাহের মধ্যে ‘ডগ শেড’-এর জন্য উপযোগী স্থান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। বিসিসির সম্পত্তি কর্মকর্তা নিজস্ব জমি নির্বাচন করার পর ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে ওই শেডে কুকুরগুলোকে লালন-পালন করা হবে।

এ বিষয়ে বিসিসির ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম জানান, ডগ শেডের স্থান হিসেবে নগরীর আমানতগঞ্জ কিংবা বেলতলা এলাকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি নগরীর ৪ হাজার ৫২৮টি পথকুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। সে হিসাবে ধারণা করা হচ্ছে, নগরীতে কুকুরের সংখ্যা ৫ হাজারের বেশি হতে পারে।

বরিশাল নগরীর নবগ্রাম রোড, সার্কুলার রোড, নথুল্লাবাদ, বটতলা, কাশিপুর, রূপাতলী, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় পথকুকুরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে রাতে দলবদ্ধ কুকুর পথচারী ও যানবাহন লক্ষ্য করে তাড়া করায় পথচলা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নগরবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনেই বিসিসি এমন উদ্যোগ নিয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo