শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

কুয়াকাটায় এক ট্রলারে ৩৫ মণ ইলিশ, ১০ লাখে বিক্রি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 7, 2022,
  • 306 সংবাদটি পঠিক হয়েছে

 

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ৩৫ মণ ইলিশ ধরা পড়েছে। কুয়াকাটা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের ট্রলার মালিক শাখাওয়াত হোসেনের এফবি মায়ের দোয়া ট্রলারে গত ৭ দিনে ইলিশগুলো ধরা পড়ে। বুধবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর আলীপুর ঘাটে ফিরে মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি হয়।

ট্রলার মালিক শাখাওয়াত হোসেন বলেন, ৭ দিন আগে ১৮ জেলেকে নিয়ে মাছ ধরতে সাগরে যায় তার ট্রলারটি। আজ ৩৫ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরে এসেছে। এর মধ্যে বড় সাইজের ইলিশ তিন মণ, মাঝারি সাইজের পাঁচ মণ, ছোট সাইজের ইলিশ পেয়েছে ২৭ মণ। এছাড়া বিভিন্ন প্রজাতির কিছু ছোট মাছ পাওয়া গেছে। মাছগুলো ১০ লাখ টাকা বিক্রি হয়েছে।

ট্রলারের মাঝি এমাদুল মিয়া বলেন, ৩৫ মণ মাছ বড় বা মাঝারি সাইজের হলে অন্তত ২০ লাখ টাকা বিক্রি হতো। মাছের সাইজ ছোট থাকায় ১০ লাখ টাকা হয়েছে। তারপরও বেশি মাছ ধরা পড়ায় ট্রলারের জেলেরাও সবাই খুশি।

তবে অধিকাংশ ট্রলারের জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না বলে জানিয়েছেন মৎস্যবন্দর আলীপুরের অন্যতম ব্যবসায়ী আবুল হোসেন কাজী।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত মাসে বঙ্গোপসাগরে অনেক ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। অনেক জেলে মারাও গেছেন। এখনো বেশ কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন। এরপর আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ায় জেলেরা আবার মাছ ধরতে সাগরে যান। তবে সেভাবে ইলিশ পাচ্ছেন না জেলেরা। আগামীকাল থেকে আবহাওয়া আবার বৈরী হওয়ার আশঙ্কা রয়েছে। যার কারণে সমুদ্র থেকে ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করেছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo