শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 12, 2022,
  • 273 সংবাদটি পঠিক হয়েছে

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নীলগঞ্জের সুলতানগঞ্জের ফুটবলার হামিরুলের বাবা মো. সেকান্দর বয়াতী (৯০) নিহত হয়েছেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে এমন দুর্ঘটনা ঘটে। নিহত সেকান্দার বয়াতী একই এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরনে স্বজনদের কাছ থেকে জানা যায়, নিহত সেকান্দর বয়াতী ফজরের নামাজ শেষে সকাল সাড়ে ৬ টার দিকে রাস্তায় হাটতে বের হয়েছিলেন।

এমন সময় সুলতানঞ্জ (কে.এস.বি) ব্রিকফিল্ড সংলগ্ন রাস্তায় পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থল থেকে অনেক দূরত্বে গিয়ে ছিটকে পরেন তিনি। এসময় আঘাতে তার নাক ও কান থেকে ব্লাড নির্গত হয়। পরে তার স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করে। অ্যাম্বুলেন্স যোগে বরিশাল নেয়ার পথে কলাপাড়া থেকে কিছুদূর যাওয়ার পরে তিনি মারা য়ান। সেখান থেকে ফিরে তার লাশ নিয়ে বাড়িতে ফিরেন স্বজনরা।

এবিষয়ে তার নাতি জাফর বলেন, আমরা নানার পোষ্টমর্টেম করাব না তাই নানাকে বাড়িতে নিয়ে আসছি। তিনি আরও বলেন, থানা থেকে প্রশাসনের লোক বাড়িতে আসছিল তাদের সাথে কথা হয়েছে এখন দাফনের প্রস্তুতি চলছে।

এবিষয়ে ওসি মোঃ জসিম জানান, এটা সড়ক দুর্ঘটনায় মৃত্যু তাই লাশের সুরতহাল শেষে পরিবারের আপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo