শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে এক ঘণ্টার জন্য নির্বাচন অফিসারের দায়িত্বে তাহসিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 11, 2022,
  • 412 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে পটুয়াখালীতে ‘গার্লস টেক ওভার’ কর্মসূচিতে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের পদে এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছেন ১৬ বছর বয়সী কন্যাশিশু এনসিটিএফ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন তাহা মনির।

মঙ্গলবার সকালে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসে প্রতীকী দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে বিগত বছরগুলোর ন্যায় এবারও কন্যা শিশুদের এগিয়ে নিতে সাহস, শক্তি ও প্রেরণা জোগাতে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতা ইয়ুথ ফর চেইঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে পটুয়াখালীতে ‘গার্লস টেক ওভার’ কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)।

কর্মসূচির আওতায় নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে জনসেবা ও চ্যালেঞ্জিং পেশা হিসেবে কন্যা শিশুদের যেকোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে এবার এবার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের প্রতীকী দায়িত্ব পালন করে।

এসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, এনসিটিএফ-এর জেলা সভাপতি একেএম ইমরান সালেহীন, ইয়েস বাংলাদেশের সভাপতি হাসিবুর রহমান ও বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo