শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

কলাপাড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে লাইনম্যান নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 15, 2022,
  • 315 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্রে সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান উজ্জল হাসান (২৫) নিহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিদ্যুত কেন্দ্রের ভিতরে এ ঘটনা ঘটে। নিহত উজ্জল হাসান এর
বাড়ি জামালপুর জেলার শাহপুর গ্রামের ফুলবাড়িয়া ইউনিয়নে। তার বাবার নাম জাবেদ হাসান।

জানা গেছে, নিয়মিত কাজের অংশ হিসেবে বিদ্যুত সঞ্চালন লাইনে অন্য কর্মীদের সঙ্গে কাজ করছিলেন উজ্জল হাসান। এ সময় হঠাৎ তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, তারা হাসপাতাল থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল সম্পন্ন করেছেন। সঠিক কারণ জেনে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo