শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

রাঙ্গাবালীতে সরকারি খাল দখল করায় দুই ব্যক্তিকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 8, 2022,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: অবৈধভাবে সরকারি খাল দখল করে বাধ দেওয়ায় মোঃ চাঁন মিয়া (৪৫) ও শহিদুল গাজী (৬০) নামের দুই ব্যক্তিকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পটুয়াখালীর রাঙ্গাবালীতে মঙ্গলবার দুপুর ১টার সময় উপজেলার সেনের হাওলা গ্রামে সরকারি খাল দখল বাধ দেয়া অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেক মুহিদ।

এতে সেনের হাওলা গ্রামের আব্দুর রশিদ প্যাদার ছেলে চাঁন মিয়ার ৫০ হাজার ও একই এলাকার চাঁন মিয়া গাজীর ছেলে শহিদুল গাজীর ৫০ হাজার টাকা জরিমানা করেণ ভ্রাম্যমান আদালত। এ সময় সরকারি খালের থেকে তিন দিনের মধ্যে মাছ তুলে নেওয়ার এবং বাধ কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেক মুহিদ জানান, সেনের হাওলা খালটি দীর্ঘদিন ধরে দখল করে পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়ার অভিযোগ করে স্থানীয়রা। এমন অভিযোগের প্রেক্ষিতে খালটিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা ও তিন দিনের মধ্যে বাধ সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo