শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

পটুয়াখালীতে ইয়াবাসহ সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 12, 2022,
  • 298 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীর দুমকিতে দেড় হাজার পিস ইয়াবাসহ মো. আজিজুর রহমান (৫৯) নামে এক সাবেক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে উপজেলার লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজিজুর রহমান বর্তমানে পটুয়াখালী শহরের ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকায় বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়। আজিজুর অবসর নেওয়া পুলিশ সদস্য।

স্থানীয় সূত্র জানায়, আজিজুর রহমান ২০১৫ সালে বরিশাল জেলা পুলিশে এএসআই পদে কর্মরত থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসরে যান। তখন থেকে পটুয়াখালী শহরের বাড়ি করে বসবাস করে আসছিলেন।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের চাকরিরত অবস্থায় ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়ে। সেই সিন্ডিকেটের এক সদস্য বর্তমানে ঝালকাঠিতে অবস্থান করছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমুল হুদা জানান, আজিজুর ঝালকাঠি থেকে ইয়াবার চালান এনে স্থানীয় খুচরা বিক্রেতাদের মধ্যে সরবরাহ করে আসছিলেন। তাকে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল। এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo