শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

প্রচারণায় গিয়ে শিশু যৌন নিপীড়ন, পটুয়াখালীতে আ.লীগ নেতা গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 12, 2023,
  • 299 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণায় গিয়ে এক শিশুকে (১০) যৌন নিপীড়নের অভিযোগে দেলোয়ার হোসেন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানায় অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে রাতেই পুলিশ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে।

রোববার (১২ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দেলোয়ার ডালবুগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আবুল খায়ের জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা চালাতে বরকতিয়া গ্রামে যান ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন কর্মী। এসময় প্রচারণার ফাঁকে কর্মীরা একটি ঘরে চা খেতে বসেন। এ সুযোগে দেলোয়ার ওই শিশুর ঘরে গিয়ে তাকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তিনি পালিয়ে যান।

ঘটনার পরপরই ওই শিশুর মা থানায় অভিযোগ দেন। পরে বাবলাতলা বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo