শিরোনামঃ
এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসত ঘরে আগুন দিল ছেলে সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরাতে আল্টিমেটাম বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার খুনের আসামি বরিশালে গ্রেপ্তার টানা ২২ দিনের নিষেধা’জ্ঞা শেষে মেঘনায় হাজারো জেলে, জমজমাট ইলিশের বাজার বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা যেভাবে নবুয়তের মোহর দেখে শেষ নবীকে চিনেছিলেন সালমান ফারসি

কুয়াকাটায় গ্রিনলাইন বাস চাপায় ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 14, 2023,
  • 322 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৭টায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। তিনি একজন ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কমল মোটরসাইকেলে করে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশে রওনা দেন। এসময় নয়াপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস কমলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo