শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

বাউফলে ঈগল-৪ লঞ্চ থেকে গাঁজাসহ আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 19, 2023,
  • 271 সংবাদটি পঠিক হয়েছে

ঢাকা-ধুলিয়া ও কালাইয়াগামী এমভি ঈগল-৪ নামের এক যাত্রীবাহী দোতালা লঞ্চ থকে ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) ভোর রাত সাড়ে ৪টার দিকে বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ ও বাউফল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে আসা এমভি ঈগল-৪ নামে একটি যাত্রীবাহী দোতালা লঞ্চে এক নারীসহ দুই ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা বহন করে নিয়ে আসছেন। তারা বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে নামবেন।

এরপর বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ স্যারের নেতৃত্ব একদল পুলিশ মঙ্গলবার (১৮ জুন) মধ্য রাতে ধুলিয়া লঞ্চ ঘাটে গিয়ে অবস্থান নেয়। ভোর রাত সাড়ে ৪টার দিকে লঞ্চটি ধুলিয়া পন্টুনে ঘাট দিলে তার ওই লঞ্চে তল্লাশি চালিয়ে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মৃত রশিদ গাজীর মেয়ে তানিয়া (২০), বাউফলের কালাইয়া ইউনিয়নর মজিদ মৃধার ছেলে মুনির (৩৮) ও একই উপজেলার কালিশুরী ইউনিয়নর কবিরকাঠি গ্রামের শহিদ মিয়ার ছেলে হাসান মিয়াকে (২৬) ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আটক করেন। গাঁজাগুলো তারা ঢাকা থেকে বহন করে বাউফলের কালাইয়া জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য নিয়ে আসেন।

ওসি এটিএম আরিচুল হক বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo