শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীতে শাসন করায় বাবাকে ছুরিকাঘাত করল মেয়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 13, 2023,
  • 325 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর দুমকিতে বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ায় বাবা মেয়েকে শাসন করার জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা করেছেন তার মেয়ে। শনিবার (১২ আগস্ট) রাতে শ্রীরামপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সবশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাবা মজিবুর রহমান টিটু (৫৫) রাতে কর্মস্থলের কাজ শেষে বাসায় ফিরেন টিটু। সদ্য এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু মেয়ে কোথাও চান্স না পাওয়ায় তার প্রতি হতাশা প্রকাশ করে রাগারাগি করেন বাবা টিটু। একপর্যায়ে বাবা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে মেয়ে ইউশা (১৮) তার হাতে থাকা এন্টি কাটার ব্লেড নিয়ে বাবার গলায় আঘাত করে মারাত্মকভাবে জখম করেন। পরে রত্তাক্ত অবস্থায় মজিবুর রহমান টিটুকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চিকিৎসা প্রদান করেন।

চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম সুজন বলেন, টিটু সাহেবের গলায় ডানপাশে মারত্মক এন্টি কাটার ব্লেডের আঘাত রয়েছে, তাকে গলায় ১০টি সেলাই করা হয়েছে। সামান্য আরেকটু হলেই তার মৃত্যু হয়ে যেত।

দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি রাতেই সেখানে গিয়েছিলাম। এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি, পরিবারের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী ব্যবস্থা নেবেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo