শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৮২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 18, 2023,
  • 266 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছর বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ২৬ জন। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, মৃত বেগম বরগুনা সদর উপজেলার কুমরাখালী এলাকার বাসিন্দা। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার (১৬ আগস্ট) বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৭২ জন, পটুয়াখালীতে ৩৫, পিরোজপুরে ৩৪, ভোলায় ১৯ এবং বরগুনায় ২২ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১০ হাজার ৬২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৩৮ জন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, ভোলায় চারজন, বরগুনায় তিনজন এবং পিরোজপুরে দুজনে মারা গেছেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo