শিরোনামঃ
এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসত ঘরে আগুন দিল ছেলে সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরাতে আল্টিমেটাম বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার খুনের আসামি বরিশালে গ্রেপ্তার টানা ২২ দিনের নিষেধা’জ্ঞা শেষে মেঘনায় হাজারো জেলে, জমজমাট ইলিশের বাজার বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা যেভাবে নবুয়তের মোহর দেখে শেষ নবীকে চিনেছিলেন সালমান ফারসি

বরিশাল-ঢাকা মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ২৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 19, 2023,
  • 308 সংবাদটি পঠিক হয়েছে

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার পরপরই ওই সড়কে ৩০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কামালদী ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- শাহিন ফকির, রুবেল হোসেন, রিনা বেগম, আখি আক্তার, জুয়েল, রানা, ফরহাদ, লাবনী, সোহেল, রিপন, লফিফা আক্তার, আকাশ, সম্পা, শাহাদাত, আবির এবং সাইফুল। বাকিদের নাম জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে মহাসড়কে কামালদী ব্রিজ এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সোনার তরী পরিবহন ও ঢাকা থেকে বরিশালগামী দক্ষিণবাংলা পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার ফলে মহাসড়ককে ৩০ মিনিটের মতো যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

রাজৈর থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) সঞ্জয় ঘোষ সাংবাদিকদের বলেন, একটি ঢাকাগামী পরিবহন ও একটি বরিশালগামী পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের বিভিন্ন হাসপাতােলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ৩০ মিনিটের মত যানজট সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo