নিউজ ডেস্ক :: সরকারি হাসপাতালে জন্ম নিলেই নবজাতক পাবে সোনার আংটি
সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছে ভারতের তামিলনাড়ু সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতুলের সোনার আংটি প্রকল্প’ নামে এই উদ্যোগ চালু করা হয়েছে। এটি ছিল বিজয়ের নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি।
২২ ক্যারেটের এক গ্রাম সোনার আংটি
এই প্রকল্পের আওতায় যোগ্য নবজাতকদের ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়া হবে।
প্রতিটি আংটিতে আলাদা সিরিয়াল নম্বর থাকবে। আংটিগুলো দেওয়া হবে নিরাপদ, খোলা হয়েছে কি না বোঝা যায়—এমন বিশেষ প্যাকেটে।
তামিলনাড়ু সরকার জানিয়েছে, প্রকল্পের প্রথম ধাপে ১ লাখ ২৮ হাজার সোনার আংটি প্রস্তুত করা হয়েছে। এ প্রকল্পের জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করেছে।

এক শিশুকে সোনার আংটি পরিয়ে দিচ্ছেন বিজয়/ ছবি: এনডিটিবি
কারা পাবেন আংটি
তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া যোগ্য শিশুরা এই সুবিধা পাবে। শিশুর মা তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে।
ছাড়া তাকে ‘প্রেগন্যান্সি অ্যান্ড ইনফ্যান্ট কোহর্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন’ বা PICME-তে নিবন্ধিত হতে হবে।কেন এই প্রকল্প
তামিলনাড়ু সরকারের ভাষ্য, প্রকল্পটির লক্ষ্য শুধু নবজাতককে উপহার দেওয়া নয়।
এর মাধ্যমে মাতৃত্বকে সম্মান জানানো, নারীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সরকারি হাসপাতালে সন্তান জন্মদানে পরিবারগুলোকে উৎসাহিত করা হবে।
তামিল সংস্কৃতিতে শিশুর জন্মের পর মায়ের ভাই বা মামার বিশেষ ভূমিকা রয়েছে। সেই সম্পর্কের প্রতীক হিসেবেই প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম’।