শিরোনামঃ
বরগুনা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন পায়রা সেতুতে টোল নিয়ে বাগ্‌বিতণ্ডা: সুপারভাইজারকে মারধরের অভিযোগ সরকার আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিকূল আবহাওয়ার কারণে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের তারিখ পরিবর্তন পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পরাজিত শক্তি অন্যের পদতলে: রিজভী শীতের আগেই গাজায় গৃহহীন সাড়ে ৩ লাখ পরিবার, ইসরায়েলি হামলায় ধ্বংস ৮০% বাড়িঘর আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: মোদি পোস্টগ্রাজুয়েশন শেষ হওয়ার আগে বিয়ে করতে পারবেন না ডাক্তাররা

আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: মোদি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 22, 2026,
  • 45 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: মোদি

গত মে মাসে নাগরিকদের স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের মানুষ তার সেই আহ্বানে সাড়া দিয়েছেন বলেই মূল্যবান এই ধাতুটির দাম এখন কমেছে। মানুষ এখন তাকে বলছেন, তিনি তাদের অর্থ বাঁচিয়ে দিয়েছেন। খবর এনডিটিভির।

শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে দেয়া ভাষণে এই মন্তব্য করেন মোদি।

নিজের সেই আহ্বানের কথা স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, এক বছরের জন্য খুব প্রয়োজন না হলে অনুগ্রহ করে স্বর্ণ কিনবেন না।’ এ সময় নিজের এই আহ্বানকে ১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে তুলনা করেন তিনি।মোদি বলেন, ‘সেসময় এই দেশ তার (শাস্ত্রীর) আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের মানুষের মধ্যে এখনও সেই একই চরিত্র অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ করেছিল এবং দেশবাসী স্বর্ণ কম কিনেছেন, যার ফলে স্বর্ণের দাম কমে গেছে।’

গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। প্রধানমন্ত্রী মোদির আহ্বানের একদিন আগে, অর্থাৎ গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ১৫ হাজার ২৫০ রুপি থাকলেও বর্তমানে তা কমে প্রতি গ্রাম ১২ হাজার ৫২৩ রুপিতে নেমে এসেছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মুখে পড়ে। সেই পরিস্থিতিতেই দেশবাসীকে স্বর্ণ ক্রয় এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।

সেসময় হায়দরাবাদের এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘স্বর্ণ এমন একটি খাত, যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে আমাদের এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নিতে হবে।’

এ ছাড়া নাগরিকদের জ্বালানি ব্যবহার কমানো, ওয়ার্ক ফ্রম হোম, এবং বিদেশ ভ্রমণ কমানোরও অনুরোধ জানিয়েছিলেন। পরবর্তীতে সেপ্টেম্বরেও একই ধরনের এক আহ্বানে তিনি জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার অনুরোধ পুনর্ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo