শিরোনামঃ
ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের, ‘শিগগিরই জানতে পারবেন’—নতুন হামলার সিদ্ধান্ত আসছে? পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা। বরিশালে দরপত্র বাতিলের পরও কোথাও উচ্ছেদ অভিযান, কোথাও চলছে ভরাটের মহোৎসব বরিশালে বার্ষিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ : জুতা ও প্রবেশপত্রের সূত্র ধরে মিললো স্কু°লছা°ত্রীর মর°দেহ বরিশাল জেলা-উপজেলায় চক্ষু বিশেষজ্ঞ নেই, ভরসা শের-ই-বাংলা মেডিকেল বরিশালসহ তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ৮ যে আমলের কারণে সাহাবিকে জান্নাতি বলেছিলেন মহানবি (সা.) প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গু’লি করে হ’ত্যা টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 6, 2026,
  • 4 সংবাদটি পঠিক হয়েছে

ভোলা প্রতিনিধি :: ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ৮

 

ভোলার তেঁতুলিয়া নদী থেকে মিয়ানমারে পাচারের সময় ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ আটজনকে আটক করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ১৬ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার আব্দুল মমিন, আসলামপুরের মো. শামীম, মতলব মিয়ার হাটের মো. ইউসুফ, আহমেদপুরের মো. সিরাজ, দৌলতখান উপজেলার মো. রায়হান, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আজগর হোসেন ও মো. সেলিম এবং লক্ষ্মীপুরের কবির হোসেন।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা সার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo