শিরোনামঃ
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস বর্তমান নাম মো: আব্দুল্লাহ আল রাকিব। পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বি’রো’ধে ৫ জনকে কু’পি’য়ে জ’খ’ম, আটক ১ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 5, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা

পটুয়াখালীর দুমকিতে চোরাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাকু, কেচি, কাটার, ২০ গ্রাম গাঁজা ও ছাগল বহনকারী একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বোর্ড অফিস ব্রিজসংলগ্ন বাজারের পূর্ব পাশে সড়ক থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকার কালাম মুন্সির ছেলে রাব্বি মুন্সি ও শাহজাহানের ছেলে অলি।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মুরাদিয়া এলাকার বেল্লাল টেইলার্সের একটি বকরি ছাগল চুরি করে অটোরিকশায় তুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে ছাগল, অটোরিকশা ও উদ্ধার করা মালামালসহ দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তাদের থানায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo