শিরোনামঃ
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস বর্তমান নাম মো: আব্দুল্লাহ আল রাকিব। পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বি’রো’ধে ৫ জনকে কু’পি’য়ে জ’খ’ম, আটক ১ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 5, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বান্দাঘাট মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন তানভিন খান (২২) ও মো. হুমায়ুন কবির (২৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দাঘাট মোড়সংলগ্ন রানা সাহেবের গ্যাস সিলিন্ডারের দোকানের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই যুবককে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে তানভিন খানের কাছ থেকে ২২ পিস এবং হুমায়ুন কবিরের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩ গ্রাম। এ সময় ইয়াবাগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৩, তারিখ ৪ নভেম্বর ২০২৬। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo