শিরোনামঃ
বরগুনা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন পায়রা সেতুতে টোল নিয়ে বাগ্‌বিতণ্ডা: সুপারভাইজারকে মারধরের অভিযোগ সরকার আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিকূল আবহাওয়ার কারণে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের তারিখ পরিবর্তন পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পরাজিত শক্তি অন্যের পদতলে: রিজভী শীতের আগেই গাজায় গৃহহীন সাড়ে ৩ লাখ পরিবার, ইসরায়েলি হামলায় ধ্বংস ৮০% বাড়িঘর আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: মোদি পোস্টগ্রাজুয়েশন শেষ হওয়ার আগে বিয়ে করতে পারবেন না ডাক্তাররা

সরকার আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 22, 2026,
  • 40 সংবাদটি পঠিক হয়েছে

সরকার আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক :: বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘সত্যি বলতে, সরকার আওয়ামী লীগকে পুনরায় ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। মনে হচ্ছে তারা এক ধরনের দ্বৈত খেলা খেলছে, যার একটি বল রয়েছে সংসদে, আর অন্যটি গোপালগঞ্জে।’

এই রাজনৈতিক খেলার আড়ালে যখন সবাই বিভ্রান্ত হয়ে পড়েছে, তখন জনমানস থেকে জুলাইয়ের স্মৃতি ও চেতনা ধীরে ধীরে মুছে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এনসিপির নেতা বলেন, ‘আমাদের এই খেলার ঘুঁটি হওয়া চলবে না। আমরা আমাদের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না, তাদের আত্মত্যাগকে ভুলে যেতে পারি না কিংবা রাজনৈতিক হিসাব-নিকাশের নিচে জুলাই অভ্যুত্থানের চেতনাকে চাপা পড়তে দিতে পারি না।’

জুলাই কোনো খেলা ছিল না জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আমাদের শহীদরা রাজনৈতিক দরকষাকষির জন্য জীবন দেননি। আমাদের গণতান্ত্রিক সংগ্রামের পরবর্তী অধ্যায়ের জন্য সতর্ক, ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে হবে।’

ন্যায়বিচারের লড়াই এখনো শেষ হয়নি এবং জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo