শিরোনামঃ
বৈরী আবহাওয়ায় মাটিতে লুটিয়ে পড়েছে আমন ধান, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস দুই ছেলের নামে জমি লিখে দেয়ার অভিযোগে বাবার দাফনে বাধা ভাবির কাছে গচ্ছিত স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় দেদেবরকে হত্যা, ভাই-ভাবিসহ গ্রেফতার ৪ শয়তান মোট চারবার কান্না করেছিল, কেন? বরিশালসহ ৩ কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী পিরোজপুরে পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা প্লেট হত্যা-আগুন সন্ত্রাসে নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি বন্ধুর সাথে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত তরুন বরিশালে নার্সিং শিক্ষার্থী নিখোঁজের অভিযোগে থানা ঘেরাও করার চার ঘণ্টা পর উদ্ধার

পিরোজপুরে পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা প্লেট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 21, 2026,
  • 37 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরে পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা প্লেট
পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে পানির ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া গেছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম খোদাই করা একটি রহস্যময় প্লেট। বস্তুটি ম্যাগনেটিক পিলার কি-না, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা কৌতূহল। এ ঘটনায় আশিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা প্রশাসনকে গোপনে তথ্য দেন। পরে ওই তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফা তল্লাশির পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেটসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এসময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় ব্যক্তিদের দাবি, তিনি ঢাকার বাসিন্দা।

উদ্ধার করা বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রতারণার উদ্দেশ্যে কোনো চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে থাকতে পারে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা বস্তুটি আসলেই ম্যাগনেটিক পিলার কি-না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বস্তুটির প্রকৃত পরিচয় জানা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo