শিরোনামঃ
এবার নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম বরিশাল সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে আ গু ন ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ১৩ বছর পর ৩ আসামির যাবজ্জীবন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বরিশাল শেবাচিমের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ বরিশালে বৃ‌ষ্টি‌র প্রভা‌বে শর্টসা‌র্কিটে বসতঘ‌রে আ’গু’ন বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না: প্রধানমন্ত্রী তারেক রহমান

বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ১৩ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 20, 2026,
  • 44 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ১৩ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার প্রায় ১৩ বছর পর বৃহস্পতিবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বরগুনার নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকার নুরু মাঝির ছেলে নান্না, একই ইউনিয়নের শিয়ালিয়া এলাকার ইউসুফ চৌকিদারের ছেলে মো. জাফর এবং এম বালিয়াতলী ইউনিয়নের রুস্তমের ছেলে কবির।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী শিয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। বিদ্যালয়ে যাতায়াতের পথে আসামিরা বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিতেন। এর ধারাবাহিকতায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তাকে পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন আসামিরা।

এ ঘটনায় বরগুনা থানায় মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ৪৩(০১)২০১৩, জিআর-৪৩/২০১৩। পরবর্তী সময়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু সহিংসতা মামলা নম্বর ১০/২০২৬ (পূর্বের নারী ও শিশু মামলা নম্বর ৬১/২০১৩) হিসেবে বিচার কার্যক্রম পরিচালিত হয়।

বিচারিক কার্যক্রম শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করেন। তবে ঘটনার পর মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত দীর্ঘ ১৩ বছর অতিবাহিত হওয়া, আসামিদের দীর্ঘদিন হাজতবাস, পূর্বে কোনো মামলা না থাকা এবং তাদের বর্তমান বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

রায়ে আরও বলা হয়, প্রত্যেক আসামির কাছ থেকে আদায় করা ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের অর্থ ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী মোসা. সনিয়া আক্তারকে প্রদান করতে হবে। অর্থদণ্ডের টাকা পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য বরগুনার জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo