শিরোনামঃ
বৈরী আবহাওয়ায় মাটিতে লুটিয়ে পড়েছে আমন ধান, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অফিস দুই ছেলের নামে জমি লিখে দেয়ার অভিযোগে বাবার দাফনে বাধা ভাবির কাছে গচ্ছিত স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় দেদেবরকে হত্যা, ভাই-ভাবিসহ গ্রেফতার ৪ শয়তান মোট চারবার কান্না করেছিল, কেন? বরিশালসহ ৩ কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী পিরোজপুরে পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা প্লেট হত্যা-আগুন সন্ত্রাসে নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি বন্ধুর সাথে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত তরুন বরিশালে নার্সিং শিক্ষার্থী নিখোঁজের অভিযোগে থানা ঘেরাও করার চার ঘণ্টা পর উদ্ধার

ভাবির কাছে গচ্ছিত স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় দেদেবরকে হত্যা, ভাই-ভাবিসহ গ্রেফতার ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 21, 2026,
  • 45 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ভাবির কাছে গচ্ছিত স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় দেবরকে হত্যা, ভাই-ভাবিসহ গ্রেফতার ৪

 

মুন্সিগঞ্জে গচ্ছিত রাখা এক ভরি স্বর্ণালঙ্কার ফেরত চাওয়াকে কেন্দ্র করে আপন ছোট ভাই মো. আলমগীরকে (৩০) এক লাখ টাকার চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেছেন বড় ভাই ও ভাবি। মুন্সিগঞ্জের সিরাজদিখানে খড়ের স্তূপ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা অর্ধগলিত মরদেহটির পরিচয় শনাক্তের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে মুন্সিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিয়ের পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে জানায় পিবিআই।এই ঘটনায় নিহতের আপন বড় ভাই ও ভাবিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন— নিহতের আপন বড় ভাই মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পাঁচথুবি গ্রামের মৃত আহম্মেদ সিকদারের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), তার স্ত্রী মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা গ্রামের সুলতান শেখের মেয়ে রিনা বেগম (২৪), বরিশালের মুলাদী উপজেলার কুতুবপুর গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৩) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামের আশরাফুল আলম বাচ্চু মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৩৩)।

তাদের সবাই মুন্সিগঞ্জ সদরের বিনোদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এসব তথ্য নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, নিহত মো. আলমগীর (৩০) পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন। তিনি বিনোদপুর এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন স্থানে বাদাম ও বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত ১১ নভেম্বর বিয়ের জন্য পাত্রী দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে ১৭ নভেম্বর সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

সালিশের সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণ ফেরত না দিয়ে উল্টো ছোট ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করেন বড় ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগম। এজন্য তারা সাদ্দাম হোসেনের সঙ্গে ১ লাখ টাকায় চুক্তি করেন। পরিকল্পনা অনুযায়ী, আসামি সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম বিয়ের পাত্রী দেখানোর প্রলোভন দেখিয়ে আলমগীরকে বাড়ি থেকে ডেকে দুটি মিশুক অটোরিকশাযোগে বালুচরের দিকে নিয়ে যান।

পথিমধ্যে জাহাঙ্গীর ও রিনার ভাড়া করা আরও দুই অজ্ঞাত ব্যক্তি গাড়িতে ওঠে। নির্জন স্থানে পৌঁছানোর পর আসামিরা আলমগীরের পকেটে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার খোঁজাখুঁজি শুরু করেন।

আলমগীর চিৎকার করার চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়া হয় এবং ইট দিয়ে মাথায় সজোরে আঘাত করে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে খড়ের স্তূপের নিচে চাপা দিয়ে আসামিরা পালিয়ে যান।

হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo