শিরোনামঃ
ভারত ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাবো: স্বাস্থ্যমন্ত্রী বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে জড়িত ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে, ফলে দিনরাত ২৪ ঘণ্টাই ভয়াবহ লোডশেডিং বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম আত্মহত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা শ্বশুরবাড়িতে জামাইকে গলাকেটে হত্যা হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের এই পাঁচ রোগে নীরবে বাংলাদেশে আকস্মিক মৃত্যুর ঝুঁকি বাড়ছে

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 3, 2026,
  • 91 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

ঘোষিত কমিটিতে এনামুল হাসান তাসনিম-কে আহ্বায়ক এবং মো. নাভিদ রহমান খান (তুষার)-কে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহামুদ হাসান তানজিল।

যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন— আহাদ হোসাইন আবির, মাজারুল ইসলাম মনিম, সজল তালুকদার, মো. খালেদ হোসেন বাবর, মো. হুমায়ুন কবির খান (ফেরদৌস), জহির রায়হান, মো. সাদ্দাম হোসেন, মো. সিহাব (ববি), আল আমিন হাসান এবং মো. রাকিব তালুকদার।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

 

একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উচ্ছ্বাস দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি বরিশাল মহানগরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo