শিরোনামঃ
২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত বরিশালের নগর পিতা হওয়ার লড়াই: তপশিল ঘোষণার আগেই সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি বরিশালে অবৈধ অটোরিকশার পেটে যাচ্ছে প্রতিদিন ৬২ লাখ টাকার বিদ্যুৎ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে, অল্প পুঁজিতে ঘুরে দাঁড়াচ্ছেন প্রান্তিক কৃষক করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস, বরিশালে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হামের উপসর্গে শেবাচিম হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭ পিরোজপুরে সুপারি চারা খেয়ে ফেলায় ২ ছাগলের পা বেধে খালে ফেলে হত্যা নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ গণপরিবহন পিংক বাস বরিশাল চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী সিরাতুন্নবী (সঃ) মাহফিল

বরিশাল মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা শুরুর বিরোধীতায় নেমেছেন নগরের ১৬ নং ওয়ার্ড এলাকাবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 3, 2026,
  • 113 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা শুরুর বিরোধীতায় নেমেছেন নগরের ১৬ নং ওয়ার্ড এলাকাবাসী

 

রোববার বিকালে তারা মেলার স্থান পরেশ সাগর মাঠে স্থাপনা নির্মানে বাঁধা দিয়েছেন।

তাদের অভিযোগ, চলমান এসএসসি পরীক্ষার মধ্যে মেলা শুরু হলে এলাকার পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হবে। মেলার জন্য এলাকাতে বিদ্যুতের লোডশেড বৃদ্ধি পাবে। তেল সংকটে সারা বাংলাদেশে বিদ্যুৎতের ঘাটতির কারণে সাধারণ জনগণের জীবন যাত্রা ব্যাহত এবং দোকানপাঠ ও শপিংমল ৭টার পর বন্ধ থাকলেও কিভাবে মেলার নামে বিদ্যুৎ অপচয় অনুমতি দেয়া হলো।

১৬ নম্বর ওয়ার্ডের যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ শিক্ষার্থীরা পরেশ সাগর মাঠে গিয়ে মেলার স্থাপনা নির্মানে মৌখিকভাবে নিষেধ করেছেন। এ মাঠে আগামী ৭ মে থেকে মাসব্যাপী মেলার আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স ইণ্ডাষ্ট্রিজ।

১৬ নম্বর ওয়ার্ড আহ্বাযক শহিদুল ইসলাম ও যুগ্ন আহ্বায়ক মুরাদুল ইসলাম হিমেল জানান, মেলা শুরু হলে বিদ্যুতের ওপর চাপ পড়ায় এ এলাকাতে লোডশেডিং বৃদ্ধি পাবে। এতে দূর্ভোগে পড়বেন চলমান এসএসসি ও আগামীতে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা। রোববার বিকালে গিয়ে কার্যক্রম বন্ধের জন্য মৌখিকভাবে বলেছেন। এরপরে প্রয়োজনে এলাকাবাসী আন্দোলনে নামবে। এ মাঠের চারপাশে জিলা স্কুল, কালেক্টরেটর স্কুল ও কলেজ, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। মেলা হলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে পাশাপাশি এসকল স্কুলের শিক্ষার্থীরা সহ পার্শ্ববর্তী ৩টি ওয়ার্ডের শিশু কিশোররা হারাবে তাদের খেলার মাঠ ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo