বিএমপি এয়ারপোর্ট ও কাউনিয়া থানার পৃথক অভিযানে ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 3, 2026,
  • 64 সংবাদটি পঠিক হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদন :: বিএমপি এয়ারপোর্ট ও কাউনিয়া থানার পৃথক অভিযানে ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ আটক ২

 

 

বিএমপি এয়ারপোর্ট থানার এসআই/মোঃ আল আমিন নাঈম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৩-০৫-২০২৬ খ্রি. তারিখ রাত ০২:৫০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন কলসগ্রাম সাকিনস্থ জল কাদের মোল্লা মসজিদের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর পূর্ব পার্শ্বে ঢাকা-বরিশাল গামী মামুন পরিবহন যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৫৩ বাসের মধ্যে অভিযান পরিচালনা করেন।

 

অভিযান পরিচালনায় বর্ণিত বাসের A-3নং সিটে থাকা যাত্রী অভিযুক্ত ১) জাহিদা বেগম (২০), পিতা-মোঃ তাহের, মাতা-মৃত অজিবা বেগম, সাং-এমআরসি নং-৩৬১০২, প্রোগরেস নং-৭৪২-৯৩এইচ০০২৩৫, ক্যাম্প ঠিকানা-আর/সি নয়াপাড়া, এইচ ব্লক, শেড-০৬৩১-রুম-৫,৬, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০০ ( এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করেন।

 

অপর অভিযানে কাউনিয়া থানার এসআই/মোঃ রাশিক মুরাদ অভির নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০২-০৫-২০২৬ খ্রি. তারিখ ২৩:৪০ঘটিকায় কাউনিয়া থানাধীন বিসিসি ০২ওয়াডস্থ

বিসিক রোড, বেগের বাড়ি গলি জনৈক জিয়ার বাসার সামনে মোঃ দেলোয়ার সরদার ( ৪৫) এর একতলা টিনসেট বিল্ডিং এর মধ্যে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১) মোহাম্মদ দেলোয়ার সরদার,পিতা:ইনসাফ আলী সরদার সাং-সরদার বাড়ি, জল্লা গ্রাম, বাকেরকাটি ইউপি, থানা উজিরপুর, জেলা বরিশাল। এ/পি সাং-বেগের বাড়ি গলি, বিসিক রোড বিসিক ২ নং ওয়ার্ড থানা কাউনিয়া, জেলা- বরিশালের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক তাকে আটক করেন।

 

ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এছাড়াও মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo