শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মেহেন্দিগঞ্জে মেঘনার তীরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ করতে সাইবার আইন সংশোধন হচ্ছে: বিএম কলেজে প্রতিমন্ত্রী নুর সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই পাষণ্ড বাবা আটক, শিশু উদ্ধার ঝালকাঠিতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ ব্যবসায়ী আটক, জরিমানা মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন মাদকের বিস্তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজছে সরকার: পর্যটনমন্ত্রী  হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল বিল, প্রতিবন্ধী সন্তান থাকলে মিলবে ভাতা হঠাৎ মাথা ঘুরছে কিংবা কান বন্ধ লাগছে, যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ 

হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 1, 2026,
  • 22 সংবাদটি পঠিক হয়েছে
হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক :: হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ নিষেধাজ্ঞা দেন। এর আগে দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।

দুদকের আবেদনটি আদালতে উপস্থাপন করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. দেলোয়ার জাহান রুমি।

আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন।

এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথভাবে বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ভারতের একটি কারাগারে আটক রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo