শিরোনামঃ
গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ঘুচবে ঢাকামুখী ভোগান্তি: বরিশালসহ ৫ জেলায় শিশু হাসপাতাল চালুর চূড়ান্ত প্রস্তুতি বরগুনা কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে প্রাণ হারালেন শ্রমিক যুবদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা বরিশালে চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তায় হাতেনাতে চোর আটক জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কী বলছে ভারত? ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন দান করলেই কি সওয়াব পাওয়া যায়?

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 26, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও হত্যাসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে সমাপনী বক্তব্য দিতে এসে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশার কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের আইনে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মামলায় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।’

এর আগে বুধবার (২৫ নভেম্বর) মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি তুলে ধরে বলেন, জিয়াউল আহসানকে একসময় ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করা হয়েছিল। এ কারণে তিনি সেনানিবাসে প্রবেশ করতে পারতেন না।

চিফ প্রসিকিউটর বলেন, এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

যুক্তি উপস্থাপনের সময় অপর প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মামলার প্রথম দিনের যুক্তি উপস্থাপনে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পাশাপাশি মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির মাধ্যমে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রথম দিনের যুক্তি উপস্থাপনে চিফ প্রসিকিউটর বলেন, তাঁর ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন ও বিডিআর বিদ্রোহের মামলাসহ অনেক ভয়াবহ অপরাধের বিচারসংশ্লিষ্ট অভিজ্ঞতা রয়েছে। তবে জিয়াউল আহসানের মতো কাউকে দেখেননি বলে মন্তব্য করেন তিনি।

জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যার ধরন বর্ণনা করতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, রক্ত গায়ে না লাগানোর জন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। হত্যার পর মরদেহের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।

এ ছাড়া সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর।

মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বৃহস্পতিবার কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন।

উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এই প্রথম মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo