শিরোনামঃ
গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ঘুচবে ঢাকামুখী ভোগান্তি: বরিশালসহ ৫ জেলায় শিশু হাসপাতাল চালুর চূড়ান্ত প্রস্তুতি বরগুনা কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে প্রাণ হারালেন শ্রমিক যুবদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা বরিশালে চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তায় হাতেনাতে চোর আটক জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কী বলছে ভারত? ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন দান করলেই কি সওয়াব পাওয়া যায়?

বরিশালে চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তায় হাতেনাতে চোর আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 26, 2026,
  • 28 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তায় হাতেনাতে চোর আটক

বরিশালের বানারীপাড়ায় হোমিও চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তা ও অসীম সাহসিকতায় পারভেজ (৩৫) নামের এক চোর হাতেনাতে আটক হয়েছে। ফলে ওই বাসা চুরির ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর পৌণে ১ টার দিকে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে হোমিও চিকিৎসক মৃত্যুঞ্জয় কর্মকারের বাসার তৃতীয় তলার দরজার তালা ভেঙ্গে পারভেজ নামের এক চোর ভিতরে প্রবেশ করে। দ্বিতীয় তলায় বসবাসরত ওই চিকিৎসকের স্ত্রী সবিতা কর্মকার তৃতীয় তলায় কিছু ভাঙার শব্দ ও কারও উপস্থিতির টের পান।

তিনি তাৎক্ষনিক তৃতীয় তলায় গিয়ে তালাবদ্ধ ফ্ল্যাটের তালা ভাঙ্গা ও দরজা খোলা দেখতে পান এবং ভিতরে কারও উপস্থিতি টের পান। ফলে তিনি বাহির থেকে দরজা আটকে দেন। এসময় তিনি বিষয়টি স্বজন ও প্রতিবেশীদের জানালে বাসায় স্থানীয় লোকজন জড়ো হন।

খবর পেয়ে বানারীপাড়া থানার উপ -পরিদর্শক মোঃ ইসাহাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন। এসময় ওই বাসার তৃতীয় তলায় খাটের নিচে লুকিয়ে থাকা চোর পারভেজকে আটক করে থানায় নিয়ে যান। আটকের সময় চোর নিজের নাম পারভেজ পিতার নাম মাসুম মীর, বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বলে জানায়। বাসার ওয়াড্রপ, স্টীল ও কাঠের আলমিরা ভাঙ্গলেও সে ধরা পড়ায় চুরি করতে ব্যর্থ হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, হোমিও ডাক্তারের বাসায় চোর আটকের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ব্যপারে বাড়ির মালিক হোমিও ডাক্তার মৃত্যুঞ্জয় কর্মকার বাদী হয়ে চুরি চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বানারীপাড়া পৌর শহরে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo