শিরোনামঃ
গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ঘুচবে ঢাকামুখী ভোগান্তি: বরিশালসহ ৫ জেলায় শিশু হাসপাতাল চালুর চূড়ান্ত প্রস্তুতি বরগুনা কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে প্রাণ হারালেন শ্রমিক যুবদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা বরিশালে চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তায় হাতেনাতে চোর আটক জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কী বলছে ভারত? ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন দান করলেই কি সওয়াব পাওয়া যায়?

কাউখালীতে বেকুটিয়া সেতুতে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নি হ ত, আহ ত আরও ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 25, 2026,
  • 43 সংবাদটি পঠিক হয়েছে

কাউখালীতে বেকুটিয়া সেতুতে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নি হ ত, আহ ত আরও ২

কাউখালী প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া (অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী) সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ মৃধা (২৩)।
দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলে করে পাঁচ শিক্ষার্থী পিরোজপুর থেকে কাউখালীর উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পাঁচ আরোহীই গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চারজনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শান্ত রায় মারা যান। এরপর আনুমানিক রাত ১২টার দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ ও সুনান মাঝীরও মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে পাঠান। বাকি আহতদের স্থানীয়রা আগেই হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নিজামউদ্দিন জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও খুলনায় স্থানান্তর করা হয়।
এদিকে তিন মেধাবী শিক্ষার্থী ও তরুণের এমন অকাল মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের পাশাপাশি পুরো কাউখালী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo