শিরোনামঃ
গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ঘুচবে ঢাকামুখী ভোগান্তি: বরিশালসহ ৫ জেলায় শিশু হাসপাতাল চালুর চূড়ান্ত প্রস্তুতি বরগুনা কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে প্রাণ হারালেন শ্রমিক যুবদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা বরিশালে চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তায় হাতেনাতে চোর আটক জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কী বলছে ভারত? ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন দান করলেই কি সওয়াব পাওয়া যায়?

ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 26, 2026,
  • 26 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি :: পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় নির্যাতনের পর মুখে বিষ ঢেলে সেলিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সেলিনা বেগম ঝালকাঠি সদর উপজেলার চর ভাটারাকান্দা এলাকার সিরাজুল হাওলাদারের মেয়ে এবং রাজাপুর উপজেলার বারবাকপুর গ্রামের মন্টু হাওলাদারের স্ত্রী। ১৭ বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং এই দম্পতির তিনটি সন্তান (এক ছেলে ও দুই মেয়ে) রয়েছে।

নিহতের পরিবারের বরাতে জানা যায়, মন্টু হাওলাদারের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে গত এক বছর ধরে সংসারে অশান্তি চলছিল। এ নিয়ে প্রতিবাদ করলে প্রায়ই সেলিনার ওপর শারীরিক নির্যাতন চালানো হতো।

এরই জেরে মঙ্গলবার দুপুরে তাকে বেধড়ক মারধরের পর শ্বশুরবাড়ির লোকজন জোর করে তার মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ করেন নিহতের চাচা মো. সালাউদ্দিন।

গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের চাচা মো. সালাউদ্দিন জানান, তারা এ ঘটনায় রাজাপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ হাওলাদার জানিয়েছেন, বরিশালে ওই গৃহবধূর মৃত্যুর খবরটি এখনো তাদের কাছে পৌঁছায়নি, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo