নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আসছেন মুফতি আমির হামজা, পেশ করবেন কুরআনের তাফসির
বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য বিশিষ্ট ইসলামী আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সির মুফতি আমির হামজা এমপি।
আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) বরিশাল কাগাশুড়া বাজার বালুরমাঠ মাদ্রসা প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হবে। আব্দুল জব্বার গাজী ক্যাডেট মাদ্রাস ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করবেন মো. ফয়জুল কবির।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন বরিশাল বিভাগের সভাপতি মাওলানা কামরুল ইসলাম খান, অধ্যাপক আবু জাফর মুহা. হাবিবুর রহমান, মাওলানা মুফতি ফরিদুল আলম এবং হাফেজ মাওলানা আজমল হোসাইন।
এছাড়া মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন আমন্ত্রিত আলেমরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় থাকবেন গাজী মো. মিজানুর রহমান।
আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।