শিরোনামঃ
গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ঘুচবে ঢাকামুখী ভোগান্তি: বরিশালসহ ৫ জেলায় শিশু হাসপাতাল চালুর চূড়ান্ত প্রস্তুতি বরগুনা কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে প্রাণ হারালেন শ্রমিক যুবদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা বরিশালে চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তায় হাতেনাতে চোর আটক জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কী বলছে ভারত? ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন দান করলেই কি সওয়াব পাওয়া যায়?

জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কী বলছে ভারত?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 26, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কী বলছে ভারত?

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। তবে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, শেখ হাসিনা ফিরতে চাইলেও সরকার চায় প্রত্যর্পণ।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি প্রত্যর্পণ চুক্তি অনুসারেই দেশে ফিরতে পারেন।

তিনি বলেন, এ বিষয়ে সরকার এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে (ভারত) চিঠি দিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

তিনি বলেন, বিভিন্ন সময়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আসিব আসিব বলিয়া কতদিন পার হবে- কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা অন্য কোনো গোষ্ঠী উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতারা দেশের বাইরে অবস্থান করে দেশে থাকা নেতাকর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। এভাবে তারা নেতাকর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। কোনো প্রাণহানি বা সম্পদহানি ছাড়াই তাদের আগের সব অপচেষ্টা ভণ্ডুল করা হয়েছে। ভবিষ্যতেও কেউ এ ধরনের তৎপরতার মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, নিজেদের কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে দলটির পতন ও পলায়নের পর রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষও তাদের সেই স্বীকৃতি দেবে না।

তিনি আরও বলেন, জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo