শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মেহেন্দিগঞ্জে মেঘনার তীরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ করতে সাইবার আইন সংশোধন হচ্ছে: বিএম কলেজে প্রতিমন্ত্রী নুর সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই পাষণ্ড বাবা আটক, শিশু উদ্ধার ঝালকাঠিতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ ব্যবসায়ী আটক, জরিমানা মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন মাদকের বিস্তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজছে সরকার: পর্যটনমন্ত্রী  হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল বিল, প্রতিবন্ধী সন্তান থাকলে মিলবে ভাতা হঠাৎ মাথা ঘুরছে কিংবা কান বন্ধ লাগছে, যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ 

মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 1, 2026,
  • 15 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন

 

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মূল্যস্ফীতি ও বাজেটের ওপর চাপ কমাতে নতুন বেতন কাঠামো দুই অর্থবছরে চার ধাপে বাস্তবায়ন করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করা হয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলার বিষয়টিও এ পরিকল্পনায় বিবেচনায় নেওয়া হয়েছে।

সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। গ্রেড-১-এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০তম গ্রেডের জন্য ২০ হাজার টাকা ধরা হয়েছে।

সোমবার সকালে নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান, সরকারের ওপর সম্ভাব্য আর্থিক প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার বৈঠকে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo