শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড এরশাদ শিকদারের সহযোগী বরিশালে গৌরনদীর জয়নাল গ্রেপ্তার নিয়ন্ত্রণহীন এআই ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে: বিল গেটস বরিশালে নারীর পেটে লাথি, নবজাতকের মৃত্যু আন্তঃদেশীয় অপরাধ রোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের তাগিদ আইন মন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সেনা পাহারায় আল আকসা প্রাঙ্গনে ঢুকে পড়েছে ১০০০ এর বেশি ইসরায়েলি সেনা ব্যাটারিচালিত থ্রি-হুইলারের দাপটে বরিশালের সড়কে নিরাপত্তা সংকট বাড়ি থেকে ২৭৫ কিমি দূরে নিয়ে অন্তঃসত্ত্বা নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা মেয়ের ভালোবাসায় বদলে গেল বাবার জীবন পাশে রয়েছে প্রশাসন

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 28, 2026,
  • 22 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরো ছয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে নতুন করে আরও ২ হাজার ১৫৮ জন রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২৫ জনে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৭৩ হাজার ৬৯৪ জন।

এর আগে ডেঙ্গুতে চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হন গত ২২ সেপ্টেম্বর। সেদিন রেকর্ড ১ হাজার ৮৭২ জনের আক্রান্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। অন্যদিকে এদিন মারা যান পাঁচজন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৫০৮ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাহিরে) ৩৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, বরিশাল বিভাগে ২২৭ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন ও সিলেট বিভাগে ১২ জন রয়েছেন।

চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চলতি মাসে, এই মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৪৮ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা।

এদিকে চলতি বছরে এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৪৬৩ জন।

এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo