বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দ্বিতীয় ব্রিজের সামনে খয়রাবাদ এলাকায় গ্রিনভিউ ও আবির আব্দুল্লাহ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ও দুর্ঘটনার পর তিনজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাস দুটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত আসছে..