চলতি মে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য লম্বা ছুটি কাটানোর সুযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 3, 2026,
  • 69 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: চলতি মে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য লম্বা ছুটি কাটানোর সুযোগ

চলতি মে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। এ মাসে মাত্র ২ দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ১০ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে ৫ দিন (ঈদের আগে ২ দিন এবং পরে ৩ দিন) সরকারি ছুটি থাকবে। ঈদ ঘিরে এই ছুটি থাকছে আগামী ২৬, ২৭ ও ২৯, ৩০ এবং ৩১ মে। অর্থাৎ, ঈদের দিন সাধারণ ছুটিসহ মোট ৬ দিন (মঙ্গল-রবিবার) সরকারি ছুটি থাকছে।

 

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে পরের দু’দিন- রোববার ও সোমবার (২৪-২৫ মে) ছুটি ম্যানেজ করতে পারলেই সবমিলিয়ে ঈদের ছুটিসহ টানা ১০ দিনের লম্বা ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

 

উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে গত ১৪ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল। দিনটি মঙ্গলবার পড়ায় পরের দু’দিন (বুধ-বৃহস্পতি) ‘ম্যানেজ’ করে ওই সময় সাপ্তাহিক ছুটিসহ (শুক্র-শনি) টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo