শিরোনামঃ
২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত বরিশালের নগর পিতা হওয়ার লড়াই: তপশিল ঘোষণার আগেই সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি বরিশালে অবৈধ অটোরিকশার পেটে যাচ্ছে প্রতিদিন ৬২ লাখ টাকার বিদ্যুৎ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে, অল্প পুঁজিতে ঘুরে দাঁড়াচ্ছেন প্রান্তিক কৃষক করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস, বরিশালে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হামের উপসর্গে শেবাচিম হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭ পিরোজপুরে সুপারি চারা খেয়ে ফেলায় ২ ছাগলের পা বেধে খালে ফেলে হত্যা নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ গণপরিবহন পিংক বাস বরিশাল চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী সিরাতুন্নবী (সঃ) মাহফিল

ভোলায় মাঝনদীতে মৃত্যু থেকে বাঁচলেন ১২ যাত্রী 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, May 4, 2026,
  • 75 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ভোলায় মাঝনদীতে মৃত্যু থেকে বাঁচলেন ১২ যাত্রী

জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পেয়ে ভোলার মনপুরায় মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

 

রোববার (৩ মে) বিকেলে এক অভিযানের মাধ্যমে তাদের নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়।

 

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টার দিকে মনপুরা থানার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী কাঠের বোট ১২ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। মাঝনদীতে পৌঁছালে প্রবল বাতাসের কবলে পড়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। উত্তাল নদীতে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

বোটের একজন যাত্রী তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের আউটপোস্ট মনপুরার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাঝনদী থেকে ভাসমান বোটসহ সব যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার যাত্রী ও বোটটিকে নিরাপদে মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এমন উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo