বাংলাবাজার এলাকা থেকে ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 3, 2026,
  • 133 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বাংলাবাজার এলাকা থেকে ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

বরিশাল বাংলাবাজার এলাকা থেকে গাজী আব্দুল মজিদ (৮০+) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল ৪টার দিকে সর্বশেষ তাকে বাংলাবাজারে পপুলার হাসপাতালের পেছনের এলাকায় দেখা যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, গাজী আব্দুল মজিদ এর আগে চারবার স্ট্রোক করেছেন। ফলে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবি, লুঙ্গি ও টুপি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় তারা সবার সহযোগিতা কামনা করছেন। কোনো সহৃদয় ব্যক্তি যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:

📞 ০১৮৫১-৫০৪৬৯৭

📞 ০১৭৯৮-৪৮৬২৮৪

📞 ০১৭২৩-৯০৩৫০৭

পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সংবাদটি সবাই বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারই হয়তো একজন অসহায় বৃদ্ধকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে আনতে সহায়তা করবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo