শিরোনামঃ
ভারত ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাবো: স্বাস্থ্যমন্ত্রী বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে জড়িত ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে, ফলে দিনরাত ২৪ ঘণ্টাই ভয়াবহ লোডশেডিং বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম আত্মহত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা শ্বশুরবাড়িতে জামাইকে গলাকেটে হত্যা হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের এই পাঁচ রোগে নীরবে বাংলাদেশে আকস্মিক মৃত্যুর ঝুঁকি বাড়ছে

শ্বশুরবাড়িতে জামাইকে গলাকেটে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 1, 2026,
  • 20 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: শ্বশুরবাড়িতে জামাইকে গলাকেটে হত্যা

বগুড়ায় দাম্পত্য কলহের জেরে শ্বশুরবাড়িতে রাকিবুল হাসান বকুল (৩৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ঝোপগাড়ি অলির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্ত্রী পারভীনের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান রাকিবুল। সেখানে পারিবারিক কোনো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় হাসুয়ার আঘাতে রাকিবুলের গলাকেটে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর রাকিবুলের শ্বশুর সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী জানান, শ্বশুরবাড়িতে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে রাকিবুলের দ্বন্দ্ব হয়। পরে তার শ্যালকসহ কয়েকজন তার ওপর হামলা করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo