শিরোনামঃ
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ শেবাচিম হাসপাতালের সামনে চুরির সময় চোর হাতেনাতে আটক পটুয়াখালী হাত-পা উদ্ধারের ৩ দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২ পটুয়াখালীতে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার পিরোজপুরে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশাল বিভাগে ৮ বছরে ১ হাজার ২৫৬ খুন বরিশালের দুই বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা ১ মাসে নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী আটক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

বরিশালের দুই বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 15, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের দুই বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের দুটি বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। কলেজ দুটি হলো উজিরপুর উপজেলার ‘উজিরপুর আলহাজ্ব বি এন খান ডিগ্রি কলেজ’ এবং বাবুগঞ্জ উপজেলার ‘বাবুগঞ্জ ডিগ্রি কলেজ’। প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠি দুটি মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল থেকে কলেজ দুটি জাতীয়করণের প্রস্তাব পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

প্রতিবেদনে সংশ্লিষ্ট উপজেলার আয়তন, ইউনিয়নের সংখ্যা, মোট জনসংখ্যা, কলেজ জাতীয়করণের যৌক্তিকতা এবং উপজেলায় বর্তমানে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে, সেসব তথ্য অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে নির্ধারিত ছকে পৃথকভাবে প্রতিবেদন প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর জন্য মাউশিকে অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo