শিরোনামঃ
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ শেবাচিম হাসপাতালের সামনে চুরির সময় চোর হাতেনাতে আটক পটুয়াখালী হাত-পা উদ্ধারের ৩ দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২ পটুয়াখালীতে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার পিরোজপুরে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশাল বিভাগে ৮ বছরে ১ হাজার ২৫৬ খুন বরিশালের দুই বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা ১ মাসে নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী আটক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 15, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
আবহাওয়া ডেস্ক ::: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার ও মঙ্গলবারের পূর্বাভাসেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ দুই দিনও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের প্রথমার্ধে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo