শিরোনামঃ
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ শেবাচিম হাসপাতালের সামনে চুরির সময় চোর হাতেনাতে আটক পটুয়াখালী হাত-পা উদ্ধারের ৩ দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২ পটুয়াখালীতে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার পিরোজপুরে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশাল বিভাগে ৮ বছরে ১ হাজার ২৫৬ খুন বরিশালের দুই বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা ১ মাসে নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী আটক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা ১ মাসে নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 15, 2026,
  • 38 সংবাদটি পঠিক হয়েছে

কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা ১ মাসে নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক :: আইনশৃংখলা নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনসহ যেকোন অস্থিতিশীল পরিবেশ প্রতিরোধে মেট্রো পুলিশ বিশেষ করে কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে। যার অংশ হিসেবে গত ৪০ দিনে শুধুমাত্র ফ্যাসিস্ট দোসর গ্রেফতার হয়েছে ৫৬ জন। এছাড়া ৫ শতাধীক অপরাধী বিভিন্ন মামলায় আটক হয়েছে। নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে এসব অর্জন করেছে কোতয়ালী মডেল থানা, তথা মেট্রোপলিটন পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, থানাটির বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম গত প্রায় এক মাস আগে এ থানায় যোগদান করেন। যোগদানের পরই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও নিয়মিত কাজের অংশ হিসেবে অফিসারদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।

পাশাপাশি নিয়মিত নিজেই কঠোর তদারকির ব্যবস্থা করেন। ফলে ফলাফলও পেতে শুরু করেন সাধারণ মানুষ। কোতয়ালী মডেল থানায় তার যোগদানের মাত্র ৪০ দিনে ১৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে ৫ শতাধীক অপরাধী গ্রেফতার হয়েছে। এরমধ্যে নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের ৫৬ জন নেতা-কর্মীকে একাধিক মামলায় আটক করা হয়।

এছাড়া আন্যান্য মামলায় আটক হয় আরও ১৬৩ জন। বিএমপি এ্যাক্টে গ্রেফতার করা হয় ১১০ জনকে। অস্ত্রসহ আটক হয়েছে ২ জন। উদ্ধার হয়েছে তিনটি অস্ত্র। অন্ত্র মামলা হয়েছে ১ টি। এদিকে ৪০ দিনে মাদক মামলাই হয়েছে ২৪ টি। গ্রেফতার হয়েছে ৪১ জন। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় তিন কেজি গাজা, ৩১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ১১০ বোতল ফেন্সিডিল ও ৬ বোতল কেরু।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, আটক বিভিন্ন মামলার আসামীদের মধ্যে সংক্ষিপ্ত সময়ে সাজা নিশ্চিত করতে ১০৩ টি সামারি ট্রাইল অনুষ্ঠিত হয়েছে। এতে ১৮৬ জনকে বিভিন্ন মেয়াদে তাৎক্ষনিক সাজা প্রদান করা হয়েছে। বিশেষ করে মাদকের সাথে জড়িত ও চুরি চেষ্টার অপরাধে আটককৃতদের সামারি ট্রাইলের বিচারের মুখোমুখি করা হয়েছে।

এতে করে অপরাধের প্রবনতা অনেকটাই কমে যাবে বলে মনে করেন তিনি। আগামীতে কোতয়ালী থানা এলাকাকে পুলিশ কমিশনার স্যারের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রিত এলাকা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo