শিরোনামঃ
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ শেবাচিম হাসপাতালের সামনে চুরির সময় চোর হাতেনাতে আটক পটুয়াখালী হাত-পা উদ্ধারের ৩ দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২ পটুয়াখালীতে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার পিরোজপুরে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশাল বিভাগে ৮ বছরে ১ হাজার ২৫৬ খুন বরিশালের দুই বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা ১ মাসে নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী আটক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 15, 2026,
  • 31 সংবাদটি পঠিক হয়েছে

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের নেছারাবাদে বাক্‌প্রতিবন্ধী বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির শরীরের পেছনে ঘাড়, পিঠ ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢীকে থানায় নেওয়া হয়েছে। নিহত সিয়াম ও তার পরিবার দীর্ঘ ১৬ বছর ধরে রাজবাড়ী এলাকার একটি আবাসন প্রকল্পে বসবাস করে আসছেন।

নিহত শিশুর মা নুপুর বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে সিয়ামকে সঙ্গে নিয়ে তার স্বামী আরিফ রাঢ়ী রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করেও স্বামী সন্তান বাড়িতে না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে লঞ্চঘাটে স্বামীকে দেখতে পেয়ে ছেলের কথা জানতে চান। তবে স্বামী কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান এবং আর বাড়িতে ফেরেননি। পরে ১৩ নভেম্বর থানায় ছেলের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে নদীতে ছেলের লাশ ভাসতে থাকার খবর পান। নুপুর বেগম বলেন, ছেলের শরীরের পেছনে ঘাড় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে শুনেছেন। তবে কে বা কারা তার ছেলেকে আঘাত করেছে, তা তিনি জানেন না।

রাজবাড়ী লঞ্চঘাট থেকে সেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি উজ্জ্বল বলেন, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে তারা এসে লাশটি সিয়ামের বলে শনাক্ত করেন। লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরের কয়েকটি স্থানে কোপের মতো দাগ দেখা গেছে বলেও জানান তিনি।

রাজবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তারউজ্জামান বলেন, সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল বলে শুনেছেন। শনিবার নদীতে তার লাশ পাওয়া গেছে। শিশুটির শরীরের পেছনে ঘাড়, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানতে পেরেছেন তিনি।

নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত জানান, লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরের পেছনে ঘাড়, পিঠ ও মাথায় জখমের চিহ্ন দেখা গেছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত ১২ নভেম্বর সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। শনিবার সকালে সন্ধ্যা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢ়ীকে থানায় আনা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo