মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 4, 2026,
  • 75 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আবির নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার দশঘরিয়া এলাকায় এই ঘটনা ঘট।

নিহত যুবকের নাম মো. নাজিম হোসাইন। তিনি চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়ার আটঘর এলাকার মিঝি বাড়ির আমিন উল্যার ছেলে।

স্বজনরা জানান, শুক্রবার রাতে নাজিম ও একই এলাকার আবির মোটরসাইকেলে করে আটঘর থেকে দিঘীরপাড় এলাকায় চা পান করতে যাচ্ছিলেন। পথে দশঘরিয়া এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকায় নেয়ার পথে নাজিমের মৃত্যু হয়।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, দশঘরিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়ার ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন।

তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo