শিরোনামঃ
বরিশালে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ নদীতে থেকে উদ্ধার বিতর্কিত ওসি মিজানকে বরিশাল থেকে শাস্তিমূলক বদলি, স্বস্তির নিঃশ্বাস জনমনে। বিএমপির নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ শনিবারের মধ্যেই সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ, না হলে লাইসেন্স বাতিল বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. মামুন খন্দকার টানা ৬ বার ইউরোপীয় দলগুলোর কাছে হেরে বিদায় নেয়া প্রথম দল ব্রাজিল নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেয়া লিটুকে ‘অস্বীকার করল’ যুবদল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তিনি স্কুলছাত্র নিহত জীবনে অসংখ্য নামাজ কাজা হলে করণীয় কী?

বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. মামুন খন্দকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 6, 2026,
  • 29 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. মামুন খন্দকার

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মো. মামুন খন্দকার।

রোববার (৫ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে এক জমকালো ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি বিদায়ী জেলা প্রশাসক জনাব মো. খায়রুল আলম সুমনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, রোববার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. খায়রুল আলম সুমন নবাগত জেলা প্রশাসক জনাব মো. মামুন খন্দকারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং অফিশিয়াল কার্যবিবরণীতে সই করার মাধ্যমে নতুন ডিসির নিকট দায়িত্বভার অর্পণ করেন।

দায়িত্ব হস্তান্তরের পর বিদায়ী জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন তাঁর কার্যকালে জেলার সর্বস্তরের মানুষ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ শেষে নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি বরিশালের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), সহকারী কমিশনারবৃন্দ (ভূমি) এবং কালেক্টরেটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা বিদায়ী জেলা প্রশাসককে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান এবং নবাগত জেলা প্রশাসককে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo