শিরোনামঃ
বরিশালে বিএনপি নে°তার বি°রু°দ্ধে দুই কোটি টাকার সরকারি জমি দখ°লচে°ষ্টা দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরো করে হত্যা করলো প্রথম স্ত্রী টানা কয়েক বছর ধরে দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির যন্ত্রণা ভোগ করছে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২  বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতির দাবি ভারী যানবাহন উঠলেই দুলতে থাকে ঝালকাঠির বাসন্ডা সেতু: প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছে ৭০০ যানবাহন আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড লাল মাংস উৎপাদনকারী নতুন মুরগির উপজাত উদ্ভাবন করল বাকৃবি দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস ফের স্বর্ণের দামে বড় লাফ

ফের স্বর্ণের দামে বড় লাফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 3, 2026,
  • 26 সংবাদটি পঠিক হয়েছে

অর্থনীতি ডেস্ক :: ফের স্বর্ণের দামে বড় লাফ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বহির্ভূত কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে ফেডারেল রিজার্ভ প্রধানের স্বস্তিদায়ক বক্তব্য এবং তেলের বাজার নিম্নমুখী হওয়ায় এই মূল্যবান ধাতুর দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৮ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। আর আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

ট্রাডু.কম-এর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবোরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) ফোরামে ফেড চেয়ারম্যান (কেভিন) ওয়ারশ কিছুটা নরম সুরে কথা বলেছেন। আর তাই স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।’

গত বুধবার (১ জুলাই) ইসিবির ফোরামে ওয়ারশ উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মূল্যস্ফীতির আশঙ্কা ও ঝুঁকি কিছুটা কমেছে। তবে মূল্যস্ফীতিকে ফেডের ২ শতাংশের লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনার প্রত্যয় পুনর্ব্যক্ত করে আর্থিক নীতি খুব বেশি শিথিল না করার ইঙ্গিত দেন তিনি।

এ ছাড়া হরমুজ প্রণালি নিয়ে পরোক্ষ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের অগ্রগতির কথা প্রকাশের পর টানা তৃতীয় দিনের মতো তেলের বাজারে দরপতন হয়েছে। তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতির উদ্বেগ কিছুটা কমেছে। তাতে মূল্যবান ধাতুর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৬১৭ দশমিক ১০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৩৪ দশমিক ৮৬ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo