কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 2, 2026,
  • 119 সংবাদটি পঠিক হয়েছে

কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলায় কুকুরের জন্য মিরাজ হাওলাদার নামে এক বাইকচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ডিস্ট্রিক বোর্ড সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ হাওলাদার (২৫) হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদ হাওলাদারের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, মিরাজ কাউরিয়া বাজারে তার ভগিনীপতি তারা মিয়ার ব্যবসা দেখাশোনা করতেন। শুক্রবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কাউরিয়া বাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন মিরাজ। পথিমধ্যে গুয়াবাড়িয়া ডিস্ট্রিক বোর্ড সড়কে পৌঁছলে হঠাৎ একটি কুকুর দৌড়ে মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে চালক মিরাজ নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ওসি মো. সোলায়মান জানান, সড়ক দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo