শিরোনামঃ
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নই হবে বিলকিস জাহান শিরীনের প্রশাসনিক নেতৃত্বের আসল মূল্যায়ন নলছিটিতে সড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ: ঝুঁকিতে নদীপাড়ের মহাসড়ক বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ আব্দুর রহমান বিশ্বাস ও হাফিজ উদ্দিনের অনন্য মেলবন্ধন একই পথ, একই বিদ্যাপিঠ, একই শীর্ষাসন ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা দাবিতে স্মারকলিপি প্রদান খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ

আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 31, 2026,
  • 2 সংবাদটি পঠিক হয়েছে

আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। নতুন এ মূল্য ১ আগস্ট থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে। জুলাই মাসেও একই দাম কার্যকর ছিল।

অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছে। আগস্টের জন্য প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা, যা বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হবে।

এর আগে জুলাই মাসে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ১০৯ টাকা ১০ পয়সা ছিল। ফলে আগস্টে এ জ্বালানির দামে ৮ টাকা ৭১ পয়সা কমানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo